মাগুরায় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৬ জুলাই, ২০১৯, ৮:৪০ অপরাহ্ন
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিষয়ক মতবিনিময় সভা

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা।।

মাগুরায় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিষয়ক মতবিনিময় সভা আজ শনিবার (৬ জুলাই) মাগুরা  কফি হাউজে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ কিমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি বাসুদেব কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ মাগুরা অঞ্চলের ওষুধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওষুধ ব্যবসায়ী সুভাষ চন্দ্র রায়, পরেশ চন্দ্র সাহা, আবু বক্কর টোকন, মিজানুর রহমান মেজর, আশরাফ হোসেন।

বক্তারা লাইসেন্সবিহীন ওষুধের দোকান, মানহীন ওষুধের সরবরাহ, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি না করা, নকল ওষুধ বিক্রি করাসহ ওষুধ ব্যবসার সাথে জাড়িত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ