মহসিন মোল্যা,মাগুরা।।
“সর্বত্র ডেঙ্গু ছড়িয়ে পড়েছে”-সাহস জোগাতে মাগুরা পৌরসভা ডেঙ্গু প্রতিরোধকল্পে আঙ্গিনা পরিচ্ছন্ন,মশক নিধন ও অভিযোগ বাক্স স্হাপনের শুভ উদ্বোধন করা হয়।আজ (৩১ জুলাই) বুধবার সকালে মাগুরা পৌর প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্জ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা পৌরসভা মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব মুন্সি রেজাউল হক,মাগুরা পৌরসভার প্যানেল মেয়র ও মাগুরা জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন মাকুল সহ আরো অনেকেই।