মাগুরায় ছেলেধরা,গুজব,ইভটিজিং,মাদক ও সন্ত্রাসমুক্ত মাগুরা গড়ার লক্ষ্যে মত বিনিময় সভা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯, ২:০৮ অপরাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।

আজ (২৯ জুলাই) সোমবার মাগুরা নোমানী ময়দানে ছেলেধরা,গুজব, ইভটিজিং, মাদক,সন্ত্রাসমুক্ত মাগুরা গড়ার লক্ষ্যে মাগুরাবাসির করণীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরার এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাগুরা পৌরসভা মেয়র  খুরশীদ হায়দার টুটুল।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব আলী আকবর,মাগুরা জেলা পুলিশ সুপার জনাব খাঁন মোহাম্মদ রেজোয়ান,মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম,মাগুরা সদর জেলা চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব আবু নাসির বাবলু,মাগুরা জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক জনাব এ্যাড. শাখারুল ইসলাম শাকিল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্জ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন,দেশে অস্হিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে স্বার্থন্বেষী একটি মহল এই অপ-প্রচার চালাচ্ছে।পদ্মাসেতুতে মানুষের মাথা কেন মুরগীর মাথা ও লাগবেনা।শিক্ষাব্যবস্হা, আইন শৃঙ্খলা সহ মাগুরা সকল ক্ষেত্রে উন্নীত হয়েছে।মাগুরাকে আরো উন্নত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।এবং সকল অপ-প্রচারের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ