মহসিন মোল্যা,মাগুরাঃ
মাগুরা শ্রীপুর উপজেলার গড়াই নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ (১৯ জুলাই) শুক্রবার দুপুরে শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের নদীর বাঁক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়,গড়াই নদীতে ৩০ থেকে ৩৫ বছরের এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেওয়ার পর দুপুর সাড়ে ১২ টার দিকে লাশ উদ্ধার করা হয়।তবে লাশটি অন্তত তিন থেকে চারদিন আগের বলে ধারনা করা হচ্ছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মাহবুবুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ধারণা করা হচ্ছে,নদীতে অন্য কোনও এলাকা থেকে লাশটি ভেসে এসেছে।পরিচয় জানার জন্য পাশের থানায় খবর দেওয়া হয়েছে।এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
You must be logged in to post a comment.