মাগুরায়  কলেজছাত্র লিসান হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ জুলাই, ২০১৯, ৯:০১ অপরাহ্ন

আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা ।।

মাগুরায় চাঞ্চল্যকর কলেজছাত্র লিসান হত্যা মামলার দুই আসামি শামীম ও রিংকু আদালতে আত্মসমর্পণ করেছে।আজ সোমবার মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামী শামীম ও আসামী রিংকু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে আত্মসর্মপণ করে।

মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, কলেজছাত্র লিসান হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম ফকির ৬ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ মামলার চার ও ছয় নম্বর আসামী রবিন ও হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য কিছু দিন আগে  মাগুরা সদর উপজেলার শিবরামপুর এলাকার মডার্ন বাজারে, কলেজ ছাত্র লিসানকে মটর সাইকেলের গতিরোধ করে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ