মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশা ধ্বংসে মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় অলিতে গলিতে নিজ হাতে ওষুধ স্প্রে করেছেন সাবেক ছাত্রনেতা ও মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান।
এ বিষয়ে তিনি বলেছেন,মাগুরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের।এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাইয়ের নির্দেশে মাগুরা জেলা যুবলীগ বিভিন্ন জনবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় মাগুরা শহরকে ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে রক্ষা পেতে এডিস মশা ধ্বংসের লক্ষ্যে নিজ হাতে মাগুরা শহরের বিভিন্ন এলাকায় স্প্রে করেছি।যেন আমাদের দেখে সচেতন মানুষগুলো এমন কাজে সম্পৃক্ত হয়।