ওবায়দুর রহমান।।
পশু কোরবাণির বিপক্ষে নিজের ফেসবুক ওয়ালে মন্তব্য করায় শুভ সরকার নামে এক কুলাঙ্গারকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের মহানন্দ সরকারের ছেলে শুভ বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, শুভ সরকার মঙ্গলবার “এ কেমন ধর্ম, হাজারো পশু হত্যা করে উৎসব পালন’-এমন মন্তব্য করে নিজের ফেসবুক ওয়ালে একটি স্টাটাস দেয়।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মন্তব্য নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে চরম ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। যে ঘটনার প্রেক্ষিতে মহম্মদপুর থানা পুলিশ শুভ সরকারকে বৃহস্পতিবার আটক করে।
মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে শুভ সরকারকে আটক করে মাগুরা আদালতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.