মাগুরায় ইয়াবা ও ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৫ আগস্ট, ২০১৯, ৮:২২ পূর্বাহ্ন

মহসিন মোল্যা,মাগুরা।। 

আজ (৪ আগষ্ট) রবিবার সন্ধ্যায় মাগুরা সদরের কুকনা ঘোষপাড়া থেকে মিতা বেগম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই গোলাম আযম,এসআই ওলিয়ার রহমান,এএসআই শামীম,শ্রীকান্ত,মুহিত ও সহকারীদের কে নিয়ে মিতার বাড়িতে সন্ধ্যা সোয়া ছয়টায় অভিযান চালিয়ে ১০০০ হাজার পিচ ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ মিতাকে আটক করে।মাদক ব্যবসায়ী মিতা মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামের মৃত হাফিজ বিশ্বাসের মেয়ে।

মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম জানান,সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ