আশিষ সাহা জনি, মহম্মদপুর,মাগুরা ।।
মাগুরার শ্রীপুর উপজেলার ২শতাধিক ভ্যান চালকের মাঝে ছাতা বিতরণ করেছেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি জোয়ারদার স্বর্ণালী রিয়া।
ক্যাপ আকৃতির এ ছাতা কিছুটা ছোট, হাতলের বদলে বিশেষ কায়দায় মাথায় আটকে থাকা এ ছাতা ভ্যান চালকদের ব্যবহারের খুবই উপযোগী।
সম্প্রতি বৃষ্টি এবং ভ্যাপসা রোদে অনেক ভ্যান চালকেরই ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ কঠিন হয়ো যাওয়ায় ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন তিনি।
উপজেলা মহিলা আ.লীগের সহ – সভাপতি জোয়ারদার স্বর্নালী (রিয়া) এ পর্যন্ত শ্রীপুর সদর, কাজলী বাজার,আমতৈল বাজার,রাধাণগর বাজার এবং নাকোল বাজার এলাকায় গত এক সপ্তাহে প্রায় ২০০ জনকে ক্যাপ ছাতা দিয়েছেন।
জোয়ারদার স্বার্নালী বলেন, আমি নিজ এলাকার ভ্যান চালক চাচাদের ক্যাপ ছাতা দিয়ে তাঁদের যে হাসি দেখেছি সেটি বড় প্রশান্তি দেয়, এ আনন্দ ভাষায় প্রকাশ করা মতো নয়। সব সময় চেষ্টা করি গরিব অসহায় মানুষের সেবা করতে তাদের পাশে থাকতে।