মহসিন মোল্যা,মাগুরা।।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা এলাকায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলায় ফায়ারম্যান হিসেবে কর্মরত এনামুল (২৬) নামে এক ব্যাক্তিকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।এনামুল দীঘা পূর্বপাড়া এলাকার হুমায়ূন ফকিরের ছেলে।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান,মেয়েটি বাড়িতে টিভি দেখা অবস্থায় প্রতিবেশী এনামুল ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।পরে মেয়েটির চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে এনামুলকে ধরে পুলিশকে খবর দেয়।মেয়েটি এখন ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
You must be logged in to post a comment.