আনিচুর রহমান, মহম্মদপুর, মাগুরা।।
মাগুরার মহম্মদপুরে বুধবার সকালে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৩ তম শাহাদৎ বার্ষিকীতে“জাতীয় শোক দিবস”পালন উপলক্ষে মহম্মদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল শোক র্যলি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রসানের আয়োজনে শোক র্যালিতে অংশ গ্রহন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ সাদিকুর রহমান,উপজেলা কর্মকর্তাগন।উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) তরিকুল ইসলাম।এবং সরকারী বে-সরকারী কর্মকর্তাগন।
শোক দিবস উপলক্ষ্যে আজ সকালে মুক্তিযোদ্ধা কতৃক পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
সকালে মহম্মদপুর উপজেলাধীন সকল স্কুল কলেজ ও মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীরা একটি র্যালি বের করেন।র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।আলোচনা সভায় আওয়ামীলীগের নেতৃবৃন্দ,মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।বক্তব্য শেষে কাঙালী ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়েছে।
You must be logged in to post a comment.