স্টাফ রিপোর্টার।।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি (নায়েম)-এর মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক করা হয়েছে।
রবিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রসঙ্গত, অধ্যাপক মো. মাহাবুবুর রহমান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গত ৩ নভেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে মহাপরিচালকের চলতি দায়িত্ব পালন করছিলেন মাউশির পরিচালক (কলেজ) অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা।
নতুন মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ১৯৯৩ সালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি অধ্যাপক হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যোগ দেন। ২০০৮ সালে তৃতীয় গ্রেড লাভ করেন। দীর্ঘ সরকারি চাকরি জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি লিয়েনে সৌদি আরবের কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজির অধ্যাপক হিসেবে চাকরি করেছেন। নায়েমে যোগ দেওয়ার আগে তিনি পরিচালক হিসেবে মাধ্যমিক ও উচচ শিক্ষা অধিদদফরের চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ছিলেন।

এদিকে জনাব গোলাম ফারুক মাউশির মহাপরিচালক নিযুক্ত হওয়ায় বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হাসান, মহসচিব এম এ খালেক , সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, সহ সভাপতি বিপ্লব কান্তি দাস, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার,, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোহেলী পারভিন বলেন, জনাব গোলাম ফারুক একজন সুদক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষা প্রশাসক। উনার সুদক্ষ পরিচালনায় মাউশির কার্যক্রম আরো বেগবান হবে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।
You must be logged in to post a comment.