মহেশপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও  শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ৫:৪৭ অপরাহ্ন

শামীম খাঁন, মহেশপুর ঝিনাইদহ।।
ঝিনাইদহ মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দ্যোগে পৃথক পৃথকভাবে যথাযথ মর্যদায় ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি পুস্প অর্পন, দোয়া মাহফিল ও জাতীয় শোক দিবসে র‍্যালী বের করে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অভিভাবক সদস্য মোঃ সাহাদৎ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ