শামীম খাঁন, মহেশপুর (ঝিনাইদহ)।।
রক্তের দাগ শুকাতে না শুকাতেই আবারও ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর ৪নং নামক স্থানে মাইক্রবাস – ভ্যান সংঘর্ষে ভ্যান চালক গুরুতর আহত হয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
জানা যায় সোমবার (৫ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের সময় আলামপুর ৪ নং নামক স্থানে আলামপুর কুলবাগান গ্রামের মাইক্রবাস চালক মোঃ আব্দুল মান্নান ব্রেক ফেল করে আলামপুর ৪নং গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে ভ্যান চালক মোহাম্মদ আলী কে পিছন থেকে স্বজরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ভ্যান চালক মোহাম্মদ আলী মারাক্তক মাথায় ও বুকে আঘাত পায়। মাথা ফেঁটে অঝরে রক্ত ঝরতে থাকে। দ্রুত তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে ভ্যান চালক মোহাম্মদ আলী যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
You must be logged in to post a comment.