মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উৎযাপন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ১০:১৮ অপরাহ্ন

মাহবুবুর রহমান, নরসিংদী।।

নরসিংদী মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট ” জাতীয় শোক দিবস ” উপলক্ষে শোক র‍্যালী, আলোচনা, রচনা প্রতিযোগীতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ সকাল ১০ টায় শোক  র‍্যালী বের করে এবং ১১ টায় বঙ্গবন্ধুর আত্ন জীবনী ও শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা বক্তৃতায় স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বঙ্গবন্ধুর আত্ন জীবনী তুলে ধরে বলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী ও মুক্তি যোদ্ধের মহা নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত জননেত্রী ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্বক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।  বিএসসি শিক্ষক সৈয়দ মো: জসিম উদ্দীন বলেন- বঙ্গবন্ধুর রেখে যাওয়া সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে এইদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা।

এছাড়াও বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন এই শোককে শক্তিতে পরিনত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে । আলোচনা শেষে রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ