বেনাপোল সীমান্তে ১০৬৮ বোতল ফেনসিডিলসহ আটক-১

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৫ নভেম্বর, ২০১৮, ৭:১৬ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি খুলনা’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার, অন্যদৃষ্টিকে কে জানান যে, রবিবার (৪ নভেম্বর) বিজিবি’র একটি টহল দল দিনের বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে বারোপোতা চারা বটতলা থেকে ৫৮৯ বোতল, খলসি বাজার থেকে ৪৬৮ বোতল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এবং পুটখালী গরু খাটাল থেকে ১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দার (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে।

আটককৃত মন্টু সর্দার পুটখালী কামারবাড়ী গ্রামের মুজাম সর্দারের ছেলে। ১১ বোতল ফেন্সিডিল সহ মন্টু সর্দারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ