বেনাপোল কাস্টমসের সামনে আমদানি পণ্য আটকের প্রতিবাদে ব্যবসায়ীদের ক্ষোভ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ৮:০৮ পূর্বাহ্ন

লোকমান হোসেন, বেনাপোল (যশোর)।।

বেনাপোল স্থল বন্দর দিয়ে আমদানি করা পণ্য বোঝাই ট্রাক বিজিবির আটকের চেষ্টাকালে ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষের বাধার মুখে বিজিবি ক্যাম্পে নিয়ে যেতে পারেনি। পণ্যগুলো কাস্টমস তাদের নিজেদের হেফাজতে নিয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ী ও কাষ্টমসের সাথে বিজিবি’র মৌন উত্তেজনা বিরাজ করছে। বৃহষ্পতিবার সন্ধায় বেনাপোল বিজিবি-কাষ্টমস যৌথ তল্লাশি কেন্দ্রে এ ঘটনা ঘটে।কাষ্টমস সূত্রে জানা গেছে, ঢাকাস্থ রিধিকা ট্রেডিং নামে এক আমদানিকারক ভারত থেকে ১৯ টন ৫৯৬ কেজি সিনথেটিক ফেব্রিক্স (৪৫৫ প্যাকেজ) আমদানি করেন। যার রপ্তানিকারক ভারতের মাগাদা নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

পণ্যচালানটি বেনাপোল কাষ্টমস থেকে ছাড় করান মেসার্স সামাদ এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান। এ পণ্য চালানে সরকারের রাজস্ব দেয়া হয়েছে ৪৬ লাখ ১৪ হাজার ৫৬৩ টাকা ৬২ পয়সা।

পণ্য চালানটি কাষ্টমসের সকল কার্যক্রম সম্পন্নের পর তিনটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-০৪৪০, ঢাকা মেট্র্রো-ট-২০-৯৩২৫ ও ঢাকা মেট্র্রো-ট-২০-০০৩৯) বোঝাই করে বেনাপোল বন্দর থেকে বের হয়ে কাস্টমসের সামনে স্থাপিত বিজিবি-কাষ্টমস যৌথ তল্লাশি কেন্দ্রে আসলে বেনাপোল বিজিবি ক্যাম্পের সদস্যরা ট্রাকে অবৈধ মালামাল আছে বলে জোর করে আমদানি পণ্য বোঝাই ট্রাক তিনটি ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় প্রতিবাদ জানালে বিজিবি সদস্যরা সে কথায় কর্নপাত না করে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখান।

এরই মধ্যে বেনাপোলের সকল ব্যবসায়ীরা কাষ্টমসের সাথে একত্মা ঘোষনা করে রাস্তায় নেমে আসে এবং বিজিবির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ