বিশ্বসাহিত্য কেন্দ্রে ৩৪ হাজার টাকা বেতনে  চাকরি সুযোগ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৪:০২ অপরাহ্ন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র । প্রতিষ্ঠানটি তাদের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

পদের বিবরণ:

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। মাইক্রোসফট অফিস, বাংলা টাইপিংয়ের কাজে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: মাঠ পর্যায়ে যোগাযোগ ও উদ্বুদ্ধকরণে পারদর্শী হতে হবে। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দেশের যেকোনো অঞ্চলে ব্যাপক ভ্রমণে ও উপজেলা পর্যায়ে অবস্থান করার মানসিকতা থাকতে হবে।

মাসিক বেতন: ৩৪ হাজার টাকা।

পদের নাম: কর্মসূচি সহকারী/ডাটা এন্ট্রি অপারেটর।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস। ওয়ার্ড ও এক্সেলের কাজে পারদর্শী হতে হবে। ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে।

মাসিক বেতন : ২১ হাজার টাকা।

পদের নাম: কার্য-সহকারী/এমএলএসএস/ক্লিনার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : কমপক্ষে এসএসসি/ অষ্টম পাস।

মাসিক বেতন : ১৫হাজর টাকা।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে সিভি পাঠাতে হবে kendro.drh@ gmail.com এই ঠিকানায়।

আবেদন করার শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা ৩১ জানুয়ারি ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ