ফুটপাতের মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করছেন দুই বিসিএস ক্যাডার

রাজশাহী প্রতিনিধি
রবিবার, ১ মে, ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন

সম্পর্কে আপন দুই ভাই। পেশায় একজন শিক্ষক, অন্যজন চিকিৎসক। দুইজনই বিসিএস ক্যাডার। ঈদের ছুটিতে বাড়ি এসে বাবার ফুটপাতের মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করছেন দুই ভাই।

বৃহস্পতিবার সন্ধ্যায় এমন দৃশ্য দেখা গেছে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের চাল হাটায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বাবু উত্তম কুমার পালের দুই সন্তান। দুই সন্তানের মধ্যে অমিত কুমার পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে তিনি ৩৫ তম বিসিএস পরীক্ষায় পাশ করে সান্তাহার সরকারি কলেজে যোগদান করেন।

আরও পড়ুন : ঈদুল ফিতর উপলক্ষে ১নং সাধুহাটি ইউপিতে ভিজিএফের চাল বিতরণ

আরেক সন্তান মৃনাল কুমার পাল মিঠন এমবিবিএস শেষে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছে। তিনিও বিসিএস ক্যাডার। দুই ভাই ঈদের ছুটিতে বাড়িতে এসে পিতার ফুটপাতের মিষ্টির দোকানে বসে দোকানদারি করেন।

Sumon Kumar Paul  এর ফেসবুক ওয়াল থেকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ