আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউপিতে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) সকাল ৮ টা থেকে ৫ টা পর্যন্ত এ চাল বিতরণ কার্যক্রম চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন,সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন।
আরও দেখুন : ঝিনাইদহের ডাকবাংলার টেলিফোন অফিসের বেহাল দশা নেই লোকবল, সরকার হারাচ্ছে রাজস্ব!
ঈদুল ফিতরকে সামনে রেখে ইউনিয়নের অসহায়, দু:স্থ ১৯০৩ জন কার্ডধারীর মাঝে ১০ কেজি করে চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।
এসময় চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন উপস্থিত সকল কার্ডধারীদের আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।
চাল বিতরণে উপস্থিত ছিলেন,দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আনোয়ার হোসাইন (পল্লি সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক কর্মকর্তা), ইউপি সচিব শ্রী নারায়ন চন্দ্র নন্দি, স্থানীয় ক্যাম্পের আই,সি মোঃ তৌহিদ সহ সকল ইউপি সদস্যগণ।
You must be logged in to post a comment.