প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ৬ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ৯:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

আগামী ১১-১৮ ডিসেম্বর প্রাথমিক স্কুলে বার্ষিক পরীক্ষার সূচি থাকলেও ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এ আদেশ জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষা কর্মকর্তাদের আদেশের কপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় বলছে, জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বার্ষিক পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন সচিব বৃহস্পতিবার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ