আব্দুল মতিন, স্টাফ রিপোর্টার।।
অদ্য ০৮/১১/২০১৮ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আবেদন পত্র জমা দেন।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি জনাব সাইদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধানমন্ডি ৩২ নং এ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব আব্দুস সোবহান গোলাপ এর কাছে আবেদন পত্রটি জমা দেন।

প্রতিনিধি দলে উপস্থিত সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব বিপ্লব কান্তি দাস বলেন, ৫লক্ষ শিক্ষকের প্রাণের দাবি জাতীয়করণ এবং চলতি বছরের ২৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে প্রদত্ত প্রতিশ্রুতি (৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা) অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানবতার মা , মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ চেয়ে আমরা আবেদন করেছি। আমরা জানি জননেত্রী কাউকে নিরাশ করেননা। আশা করি তিনি পাঁচ লক্ষ শিক্ষককে ও নিরাশ করবেননা।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবেশিকফো এর মহাসচিব জনাব এম এ খালেক, সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল ইসলাম মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি মোদাস্সির আলম, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার , রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন আজিজী, প্রচার সম্পাদক মতিউর রহমান দুলাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ।
You must be logged in to post a comment.