শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহের সাংবাদিক আজাদ রহমান প্রথম আলো পত্রিকার এবারও বর্ষসেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন। প্রথম আলো পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তিনি ২০১৮ সালে দেশের সেরা প্রতিনিধির স্থান লাভ করেছেন। তার নানা কল্যানমূখী ও আলোচিত সংবাদের কারণে কর্তৃপক্ষ তাকে এই দেশ সেরা রিপোর্টারের পুরষ্কারে ভুষিত করেছেন।
রবিবার (৪ নভেম্বর) ঢাকায় প্রথম আলো অফিসে প্রথম আলো পত্রিকার ২০ বছর পূর্তি অনুষ্ঠানে কর্তৃপক্ষ এই ঘোষনা দেন। পাশাপাশি তার হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার পাওয়ার পর সাংবাদিক আজাদ রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, এটা সম্ভব হয়েছে সৎ ও নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে যাওয়ায়। ইতিপূর্বে ২০০৬ সালে তিনি বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হন। কর্তৃপক্ষ তাকে পুরষ্কৃত করেন।
উল্লেখ সাংবাদিক আজাদ রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁপালী গ্রামের মৃত নুর আলী মন্ডলের পুত্র। তিনি ১৯৮৯ সালের মার্চ মাস থেকে সংবাদপত্রে কর্মজীবন শুরু করেন। প্রথমে দুই বছর দক্ষিন-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পত্রিকা যশোর থেকে প্রকাশিত রানার পত্রিকায় কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এরপর ১৯৯১ সালে খুলনা থেকে প্রকাশিত দেশের আঞ্চলিক দৈনিকগুলোর অন্যতম দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় একই উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ ৬ বছর কাজ করেন। ১৯৯৪ সালে পূর্বাঞ্চল পত্রিকার মফস্বল প্রতিনিধিদের মাঝে প্রথম স্থান অধিকার করে পুরষ্কৃত হন।
১৯৯৬ সালের পর যশোর থেকে লোকসমাজ পত্রিকা প্রকাশিত হলে তিনি ওই পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। শুরু হয় তার জেলা পর্যায়ের সাংবাদিকতা। উপজেলা শহর থেকে তিনি জেলায় গিয়ে অত্যান্ত পরিশ্রমের মধ্যেই এগিয়ে যেতে থাকেন। ১৯৯৮ সালে লোকসমাজ পত্রিকার মফস্বল প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান লাভ করে আবারো পুরষ্কৃত হন।
এরপর ঢাকা থেকে প্রথম আলো পত্রিকা প্রকাশিত হলে তিনি ওই পত্রিকায় যোগদান করেন। অদ্যবদি প্রথম আলো পত্রিকাতেই কর্মরত আছেন। ঢাকার আরো দৈনিক থেকে বিভিন্ন সময়ে তার কাছে অফার এলেও ফিরিয়ে দিয়েছেন। ২০০৭ সালের জুন মাসে প্রথমআলো কর্তৃপক্ষ তাকে স্টাফ রিপোর্টার হিসেবে পদমর্যাদা দেয়, অফিস দেয়। সর্বশেষ পেশাগত দক্ষতা আর কাজের স্বীকৃতি স্বরুপ ২০১৮ সালে আবারো তিনি সেরা রিপোর্টার নির্বাচিত হলেন।
জনপ্রিয় সাংবাদিক আজাদ রহমান ২০০০ সালে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পরেও একাধিকবার প্রেসক্লাবের সভাপতি সম্পাদকের দায়িত্ব পালনের সুযোগ পেলেও পেশাগত ব্যস্ততার কারণে এ দায়িত্ব নেননি । সাংবাদিক আজাদ রহমান অসহায় দু:খী অধিকার হারা মানুষ, পরিবার, দারিদ্র মেধাবীমুখ নিয়ে অসংখ্য রিপোর্ট করছেন, মানবাধিকার বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন,সন্ত্রাস, দুর্ণীতি,অনিয়ম নিয়েও অনুসন্ধানীমুলক রিপোর্ট করেন। এয়াড়া সম্ভাবনা সাফল্য নিয়ে হাজারো ইতিবাচক রিপোর্ট করছেন । তিনি ঝিনাইদহের পাশাপাশি মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর সহ বিভিন্ন জেলায় গিয়েও রিপোর্ট করছেন অফিস এ্যাসাইনমেন্ট হিসাবে ।
সবার কাছে তিনি সৎ ও দায়িত্বশীল সাংবাদিক হিসাবে পরিচিত । তবে সাংবাদিকতা করতে গিয়ে আজাদ রহমান নানা ষড়যন্ত্রের মুখোমুখিও হয়েছেন, তার বিরুদ্ধে ১০-১২টি মিথ্যা সিরিজ মামলা দেয়া হয়েছে। তাকে শারীরিক ও মানষিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে ।
You must be logged in to post a comment.