এনামুল হক, পোরশা (নওগাঁ)।।
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণসহ সম্প্রতি বেসরকারী শিক্ষকদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% উৎসব ভাতা প্রদানের ঘোষণায় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে নওগাঁর পোরশায় শোকরানা জ্ঞাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর ২০১৮) বিকালে কাতিপুর কালিনগর স্কুল মাঠে অনুষ্ঠিত গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অালহাজ্ব আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোল্লা ও পোরশা বড় মাদ্রাসার মহাপরিচালক মাও: শরিফুদ্দিন শাহ চৌধুরী। এর পূর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অংশ গ্রহণে একটি র্যালি সরাইগাছি মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্বদেন পলাশবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আজিজুল হক।

অনুষ্ঠানে মোবাইল ফোন কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন নওগাঁ-১ সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সাধন চন্দ্র মজুমদার। তিনি মোবাইল ফোনের মাধ্যমে তার বক্তৃতায় বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আপনাদের সহযোগিতা চাইছি। আপনারা সমাজের কারিগর। আওয়ামীলীগ ক্ষমতায় গেলে শিক্ষক সমাজের আরও উন্নয়ন হবে। তিনি সকলকে ঔক্যবদ্ধ থাকার আহবান জানান।
সহকারী শিক্ষক হাবিবুর রহমান ও প্রভাষক এনামুল হক এর পরিচালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একরামুল হক শাহের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাঙ্গুরিয়া কলেজের উপাধ্যক্ষ ঘনশ্যাম পাল, প্রভাষক ও নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্, প্রধান শিক্ষক আব্দুছ ছবুর, হারুন অর রশিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
You must be logged in to post a comment.