নিয়োগ দেবে পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৮ জুন, ২০১৯, ৪:২২ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটি অর্থ ও হিসাব বিভাগে শূন্য পদে ‘এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

এক্সিকিউটিভ অফিসার

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাবরক্ষণ বিষয়ে বিবিএ/এমবিএ স্নাতক সম্মানসহ ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা

কম্পিউটার পরিচালনায় দক্ষতা, যেমন—(ক) এমএস এক্সেল, (খ) এমএস ওয়ার্ড, (গ) অ্যাকাউন্টিং সফটওয়্যার ‘ট্যালি’ ব্যবহারে দক্ষতা এবং (ঘ) সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে হিসাব বিভাগে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য।

কর্মস্থল

ঢাকা

বেতন স্কেল

পিইউবির বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি ছয় সেট, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা : রেজিস্ট্রার, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি), ৩/২, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

আবেদনের শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ ৫ জুলাই, ২০১৯।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ