নিয়োগ দেবে তানিন গ্রুপ

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২১ জুন, ২০১৯, ১২:৫২ অপরাহ্ন

সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস এক্সিকিউটিভ হিসেবে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তানিন গ্রুপ। সারা দেশে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস এক্সিকিউটিভ।

পদসংখ্যা

এই পদে মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। তবে উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ন্যূনতম ২৫ থেকে অনূর্ধ্ব ৩৫ বছরের মধ্যে হতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের যেকোনো জেলায়।

বেতন ভাতা

বেতন ১২,০০০-১৫,০০০/- টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সিভি ইমেইল করতে পারেন (career.taninbd@gmail.com) এই ঠিকানায়। তবে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে আগামী ৫ জুলাই, ২০১৯ পর্যন্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ