নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। সারা দেশে চাকরি করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
এরিয়া সেলস ম্যানেজার।
পদসংখ্যা
এই পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সঙ্গে মাইক্রোসফট অফিসে দক্ষতা আবশ্যক। আবেদনের জন্য বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে ৩০ জুন, ২০১৯ পর্যন্ত।
You must be logged in to post a comment.