নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, সেলস ট্রেইনিং’ পদে এই নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ, সেলস ট্রেইনিং
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম.কম অথবা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর এক থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন। সঙ্গে মাইক্রোফসট অফিস বিষয়ে দক্ষতা প্রয়োজন। প্রার্থীর আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর।
কর্মস্থল
ঢাকা
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়।
ঠিকানা : হেড অব এইচআর, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ১/৪ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা-১২০৭, বাংলাদেশ। প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ
আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।
You must be logged in to post a comment.