নিয়ামতপুরে শান্তিপূর্নভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮, ৮:৪৭ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ)।।

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন অতিবাহিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলা ১মপত্র দিয়ে শুরু হয়। উপজেলায় মোট ৬টি কেন্দ্র। এর মধ্যে জেএসসি ৪টি, জেডিসি ১টি এবং ভোকেশনাল ১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারে নিয়ামতপুর উপজেলায় জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় ৬টি কেন্দ্রে মোট ৩ হাজার ৪শত ২৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে কেন্দ্র এ নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে ৬শত ৪৭জন, কেন্দ্র বি নিয়ামতপুর বালিকা বিদ্যালয়ে ৫শত ৬৬ জন এবং কেন্দ্র সি বামইন স্কুল এন্ড কলেজে ৫শত ৮০ জন এবং কেন্দ্র ডি গাংগোর উচ্চ বিদ্যালয়ে ৭শ ৮৯জন পরীার্থী অংশ গ্রহন করে। এছাড়া জেডিসির ১টি কেন্দ্র নিয়ামতপুর আলিম মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৬শত ৫৮ এবং ভোকেশনাল কেন্দ্র শ্রীমন্তপুর বালিকা বিদ্যালয়ে ১শ ৮৪জন অংশ গ্রহণ করে। প্রথম দিন ৬টি কেন্দ্রে মোট ৮১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা খাতুন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ