নওগাঁর নিয়ামতপুরে রাস্তার ধারের আম গাছ কেটে পাকা বাড়ী নির্মানের প্রস্তুতি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার পাড়ইল ইউনিয়নের ফুলাহারা (বড় সমাসপুর)। এ বিষয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
সরেজমিনে জানা যায়, উপজেলার পাড়ইল ইউনিয়নের মৃত- হযরত আলীর ছেলে খাইরুল ইসলাম বহুদিন যাবত রাস্তার ধারে খাস সম্পত্তির উপর বসবাস করে আসছিলেন। সম্প্রতি গত ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালনে সবাই যখন ব্যস্ত তখন খাইরুল ইসলাম রাস্তার ধারের খাস জায়গার উপর তার বাড়ীর সামনের দুটি আম গাছ কেটে ফেলে। স্থানীয় সচেতন মহল তাকে বাধা দিলেও তা অগ্রাহ্য করে গাছ দুটি কেটে ফেলে। এলাকাবাসীর অভিযোগ গাছ দুটি কেটে সেখানে পাকা বাড়ী নির্মান করবে। তার জোর প্রস্তুতিও নিচ্ছেন।
আরো পড়ুন : নওগাঁয় র্যাবের অভিযানে ১০ জন অশ্লিল ভিডিও সরবরাহকারী আটক
এলাকার সচেতন ব্যক্তি মৃত- আফাজ উদ্দিনের ছেলে আনোয়ার জানান, খাইরুল ইসলাম রাস্তার ধারের খাস সম্পত্তির উপর দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। গত ২৬ মার্চ খাইরুল ইসলাম ও ছেলে সোহেল রানা তার বাড়ীর সামনের দুটি আম গাছ কেটে বাড়ী নির্মানের প্রস্তুতি নিচ্ছে। গাছ দুটির দাম আনুমানিক ২০ হাজার টাকা।
খাইরুল ইসলাম বলেন, আম গাছ দুটি কেটে তার অর্থ স্থানীয় মসজিদের উন্নয়ন কল্পে প্রদান করা হয়েছে। শুধু আমি না গ্রামের সবাই যাদের রাস্তার ধারে গাছ রয়েছে তারা গাছ কেটে তার অর্থ মসজিদে দান করে আমিও করেছি।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, গাছ দুটি কেটে মসজিদে দিয়ে দিয়েছে। এই নিউজ করার আগে খোজ নেন গ্রামের আর কত কত সরকারী গাছ কাটা হয়েছে। সবাই মসজিদে দিয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.