নওগাঁয় র‍্যাবের অভিযানে ১০ জন অশ্লিল ভিডিও সরবরাহকারী আটক

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ন

নওগাঁয় অভিযান পরিচালনা করে ১০ জন অশ্লিল ভিডিও (পর্নোগ্রাফি) সরবরাহকারীকে আটক করেছে র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল।

প্রতিবেদককে সত্যতা নিশ্চিত করে র‍্যাব কাম্প থেকে জানান, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা’র নেতৃত্বে মঙ্গলবার ২২ মার্চ দিনগত সন্ধা থেকে রাত সারে ১০ টা পর্যন্ত নওগাঁর সাপাহার উপজেলা সদর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২ টি সিপিইউ, ১৬ টি হার্ড ডিস্ক, ১২ টি মনিটর, ৪ টি মাউস, ৯ টি বিভিন্ন ক্যাবল ও ৮ টি বোর্ড সহ পর্নোগ্রাফি (অশ্লিল) ভিডিও সরবরাহকারী ১০ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাপাহার উপজেলার বাহাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নুর আলম (৩৫), মদনসিং গ্রামের আব্দুল গনি’র ছেলে সাকিব হাসান (২৯), পিছলি মধ্যপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে ইমরান (২২), মানিকুড়া গ্রামের আজিজুর হকের ছেলে কামাল হোসাইন (২৩), জয়পুর-গুচ্চগ্রামের মোজাফফর রহমানের ছেলে শাহিন আলম (২৬), মানিকুড়া গ্রামের রাশেদুল হকের ছেলে আরিফুল ইসলাম(২৭), -খুদ রামবাটি (মহিলিপুর) গ্রামের নুর ইসলামের ছেলে মতিউর রহমান(২৮), সৈয়দপুর গ্রামের ফারুক হোসেন এর ছেলে রাশেদ ওরফে মিলন (২৮), বৈদ্যপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আব্দুল মাজেদ (২৮) ও পত্নীতলা উপজেলার সাড়াইডাঙ্গা গ্রামের লোকমান আলীর ছেলে কাওসার মাহমুদ ওরফে  শান্ত (২৮). সর্ব জেলা নওগাঁ।

তাদেরকে হাতেনাতে আটক করা হয় এবং আটকৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‍্যাব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ