নিয়ামতপুরে জাতীয় শোক দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮, ৯:৫৪ অপরাহ্ন

জনি আহমেদ, নিয়ামতপুর, নওগাঁ।।

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বাংলাদেশের মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিক জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ ১৫ আগস্ট ২০১৮ বুধবার সকাল ১০.১৫টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য শোক র‌্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। র‌্যালিতে তিয়ানসি প্রি-ক্যাডেট একাডেমীসহ উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন শিা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদণি করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‌্যালি পূর্বে উপজেল্ াপরিষদের স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তাবক অর্পন করেন। বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামূল হক, অফিসার ইন চার্জ তোরিকুল ইসলাম, নওগাঁ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজিত কুমার, অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন সুমন, নিয়ামতপুর সরকারী কলেজের উপাধ্য মমতাজ হোসেন মন্ডল, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্র্ক্টার তমা চৌধুরী, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিা অফিসার শাহ আলম শেখ প্রমুখ। জাতীয় শোক দিবস উপলে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, রক্তদান কর্মসূচী, কবিতা আবৃতি ও উপস্থিত বক্তৃতা, বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, প্রামাণ্য চিত্র প্রদর্শণী। এছ্ড়াা উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন ও নিয়ামতপুর সরকারী কলেজ, পিরপুর লক্ষ্মিতাড়া ভাদরন্ড উচ্চ বিদ্যালয়, গুজিশহর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করে। সর্বশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ