নওগাঁ জেলা সদর উপজেলার কার্ডধারী ৪০ জন মৎস্যজীবী পরিবারের মাঝে মোট ১৬০টি ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার ২০ জুন দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২১-২২ অর্থবছরে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক উপকরণ হিসাবে ছাগলগুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ছাগলগুলো বিতরণ করেন, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (নওগাঁ সদর সার্কেল) রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বছরের নির্দিষ্ট একটা সময় জেলেরা মাছ ধরতে পারে না। তখন তাদের আয় রোজগার থাকে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের কথা চিন্তা করে বিকল্প আয়ের জন্য এসব ছাগল দিচ্ছেন। যাতে করে ছাগলগুলো প্রতিপালন করে তারা যেন আয় বাড়াতে পারে। পর্যায়ক্রমে সকল মৎসজীবীকে এসব ছাগল দেয়া হবে।
ছাগল বিতরণের পূর্বে প্রধান অতিথি নওগাঁ জেলা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষি যযন্ত্রপাতি/মিনি পিকআপ বিতরণ করেন।
You must be logged in to post a comment.