নওগাঁয় র‍্যাবের অভিযানে ১৯৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি
সোমবার, ২০ জুন, ২০২২, ১:১৩ অপরাহ্ন

নওগাঁয় র‍্যাবের অভিযানে ১শ’ ৯৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক।

সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে শনিবার ১৮ জুন দিনগত রাত সারে ১০ টারদিকে নওগাঁর বদলগাছী উপজেলার ফতেহজঙ্গপুর গ্রামে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১শ’ ৯৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি এক যুবককে হাতেনাতে আটক করেন র‍্যাব।

নওগাঁয় আত্রাই নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই

আটককৃত মাদক কারবারি যুবক হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত সায়েদ মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৭)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেন্সিডিলসহ আটককৃত যুবক দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বিকার করেছেন।

এসংবাদ সংগ্রহকালে আটককৃত মাদক কারবারি যুবকের বিরুদ্ধে নওগাঁর জেলার বদলগাছী থানায় মামলার পক্রিয়া চলছিলো বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছেন র‍্যাব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ