নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের শুকনো মরিচ ও হলুদ ব্যবহার করে গুড়া মসলা তৈরির দায়ে ৩টি হলুদ ও মরিচ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো-মোশারফ মিলস, তারামা মিলস ও কিরণ হলুদ মিলস।
মঙ্গলবার ৫ জুলাই দুপুরে নওগাঁ শহরের আটাপট্টি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক শামীম হোসেন। এসময় শামীম হোসেন বলেন, সামনে কোরবানি ঈদ উপলক্ষে এসব দোকানে ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। এই
সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোক্তাদের সাথে প্রতারনা করে থাকেন। এরই অংশ হিসাবে দুপুরে শহরের আটাপট্টি এলাকায় অভিযান চালানো হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের শুকনো মরিচ ও হলুদ ব্যবহার করে ভেজাল গুড়া মসলা তৈরির দায়ে মোশারফ মিলসকে ২ হাজার টাকা, তারামা মিলসকে ৩ হাজার টাকা ও কিরণ হলুদ মিলসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.