গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় আগমন উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেছে শরীয়তপুর জেলা পুলিশ।
৪ জুলাই সোমবার সকাল ৯ টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় আগমন উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে পদ্মা বহুম‚খী সেতু প্রকল্প, সার্ভিস এরিয়া-০২ পশ্চিম নাওডোবা জাজিরা প্রাঙ্গন হতে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক, মোঃ পারভেজ হাসান, শরীয়তপুর পুলিশ সুপার, এস. এম. আশরাফুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবু সাঈদ।
You must be logged in to post a comment.