এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।
নওগাঁর সাপাহারে সদর রাস্তার দু-পাশে বসেছে আম কেনা-বেঁচার হাট। সড়কে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় উপজেলার সাধারণ জনগনের ও পথচারিদের দুর্ভোগে চরম আকার ধারণ করেছে।নওগাঁর সাপাহারে পরিকল্পিতভাবে আম কেনা বেচার জন্য নির্দিষ্ট কোন বাজার গড়ে না ওঠায় চরম জানজটের শিকার হয়ে উপজেলাবাসী এখন নাকাল হয়ে পড়েছে।
উপজেলার সদরে রাস্তার দুই পাশে গড়ে ওঠা আড়ৎ ও রাস্তার উপর আম কেনা-বেঁচা করায় প্রায় প্রতিদিন সকাল থেকে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত পোরশা- সাপাহার-নওগাঁ সড়কের উপজেলার জিরো পয়েন্ট হতে গোডাউন পাড়া মোড় প্রায় ২ কিলোমিটার পথ জানজটে বন্ধ হয়ে থাকে। প্রতিদিন সাপাহার উপজেলা সহ পোরশা ও পত্নীতলা উপজেলার কিছু অংশের শত শত মন আম আসে সাপাহারে এবং একটি মাত্র রাস্তায় বিক্রি করতে গিয়ে এই যানজটের সৃষ্টি হচ্ছে।
ব্যস্ততম এই রাস্তাটি দিয়ে নজিপুর, মহাদেবপুর, নওগাঁ, রাজশাহী, ঢাকা পথে প্রতিনিয়ত দূরদূরান্তের যানবাহন সকাল বিকাল চলাচল করে এবং চাকরীজীবিদের সঠিক সময়ে অফিসে যাওয়া ও ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে পৌছানো সম্ভব হয়ে ওঠে না। ঘন্টার পর ঘন্টা রাস্তার উপর রিক্সা, ভ্যান, বাস, ট্রাক, ট্রলি, ভুটভুটি সাইকেল, মোটর সাইকেল দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে নিজ নিজ গন্তব্যস্থলে পৌছানোর জন্য।কিছু কিছু দূর্ঘটনায় মানুষ পঙ্গুত্ব বরণ ও মৃত্যুও হয়েছে,যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ঝুকিপূর্ণ ।
স্থানীয় প্রশাসন ও ইউনিযন পরিষদ এই আম বাজার অন্যর্থ সরিয়ে নিয়ে মানুষের ভোগান্তি দূর করুক এটাই এলাকা বাসীর চাওয়া।
You must be logged in to post a comment.