পার্বতীপুরে মজুত রাখা ১২০০ লিটার পেট্রোল জব্দ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দোকান মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ ও উপজেলা প্রশাসন।

রায়হানুল ইসলাম পার্বতীপুর শহরের হুগলীপাড়া মহল্লার আনোয়ারুল হকের ছেলে।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর শহরের একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকানের ভেতরে ৫টি ড্রামে ও ৫টি জারকিনে জ্বালানি তেল মজুত করে রাখা হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, একটি দোকানে অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল পাওয়া যায়।

এ ঘটনায় অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ইউএনও জানান, অভিযুক্ত রায়হানুল দাম বাড়লে এসব জ্বালানি বিক্রির উদ্দেশ্যে মজুত করছিলেন। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ