অন্যদৃষ্টি অনলাইন।।
নিম্ন মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নতুন করে সহকারী শিক্ষকদের নিয়োগ এবং এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
বুধবার (১০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
২০১২ সাল হতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিম্ন মাধ্যমিক স্তরে নিয়োগপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ( স্কুল ও কলেজ) জনকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি হওয়ার পর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( এনটি আর সি এ) এর মাধ্যমে সহাকারি শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষকদের শূণ্য পদ পুরণের করার জন্যে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
তবে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

You must be logged in to post a comment.