ঢাকায় নিয়োগ দেবে সিটি ব্যাংক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৭ জুলাই, ২০১৯, ১২:৪৭ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

ম্যানেজমেন্ট ট্রেইনি

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদন করার শেষ তারিখ ২৫ জুলাই, ২০১৯।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ