ঢাকায় নিয়োগ দেবে পলমাল গ্রুপ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৪ আগস্ট, ২০১৯, ২:৫২ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পলমাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার, কোয়ালিটি ফেব্রিক’ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

ম্যানেজার, কোয়ালিটি ফেব্রিক

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম ছয় থেকে নয় বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে ফেব্রিক কনস্ট্রাকশন/প্রডাকশন/প্রিন্টিং/ডায়িং টেকনিকস/টেস্টিং ও ওয়াস প্রভৃতি ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করা যাবে ন্যূনতম ৩০ থেকে অনূর্ধ্ব ৪০ বছর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।

বেতন ভাতা

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ