ডিপ্লোমা পাসেই নিয়োগ দেবে টিভিএস অটো বাংলাদেশ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৯ জুন, ২০১৯, ১:৫৭ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

জুনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তিন বছর মেয়াদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এই পদের জন্য প্রার্থীদের ন্যূনতম দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের করা যাবে ন্যূনতম ২৪ হতে ২৮ বছর পর্যন্ত।

কর্মস্থল

গাজীপুর।

বেতন-ভাতা

বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আগ্রহী প্রার্থীরা আগামী ৬ জুলাই, ২০১৯ পর্যন্ত পর্যন্ত আবেদন করতে পারবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ