ডাচ-বাংলা ব্যাংকে চাকরি, বয়স ১৮-৪৫ বছর

চাকরি ডেস্ক
রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৬:১৬ অপরাহ্ন
প্রতীকী ছবি

ডাচ বাংলা ব্যাংকের অধীন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: আউটলেট রিলেশনশিপ অফিসার (ওআরও)। পদের সংখ্যা : ৩০। আবেদন যোগ্যতা : এইচএসসি বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

প্রার্থীর অবশ্যই ল্যাপটপ থাকতে হবে। অ্যাকাউন্ট ওপেন করতে জানতে হবে। কাস্টমার সার্ভিসের কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে হবে। এছাড়াও লোন প্রসেসিং ও মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে বছরে দুইবার উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি, ২০২২

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ