শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।
জেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট ২০১৮ বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে শোক র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন। অপরদিকে ঝিনাইদহ প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া পৌরসভার বিভিন্ন পাড়া মহল্লা, ইউনিয়ন ও গ্রামে দিবসটি পালিত হয়।