ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি চোরাই মোটর সাইকেলসহ দুই জন আটক

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯, ৬:১৭ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি চোরাই মোটর সাইকেলসহ দুই জন আটক

এইচ আর হাসু  ।।
ঝিনাইদহের কালীগঞ্জে মটরসাইকেল চুরি মামলার দুই আসামিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি (টিভিএস) এ্যাপাসি ১৫০ সিসি (মেড বøু) মটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের মিজানুর রহমানের ছেলে সেলিম রেজা জনি ও মাগুরা জেলার পারনান্দুয়ালী  গ্রামের আসলাম মোল্লার ছেলে রফিকুল ইসলাম বাপ্পী।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, শুক্রবার মটরসাইকেল মামলার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ