জাতীয় পার্টির তৎকালিন সিলেট জেলার সভাপতি ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি আলহাজ্ব কুনু মিয়া বিএনপি থেকে পুণরায় জাতীয় পার্টিতে যোগদানে ফুল দিয়ে অভিনন্দন ও বরণ করে নিয়েছেন সিলেট জেলা শ্রমিক পার্টির নেতৃবৃন্দ।
২৪ নভেম্বর সোমবার বেলা ২ টায় সিলেট চৌহ্ট্টাাস্থ নিলয়ে আলহাজ্ব কুনু মিয়ার বাস ভবনে সিলেট জেলা শ্রমিক পার্টির নেতৃবৃন্দরা অভিনন্দন ও বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক পার্টির সিলেট জেলা শাখার সভাপতি শামছুজ্জামান বাবুল, জেলা কমিটির সহ সভাপতি নুরুল আমীন চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম.রফিক আহমদ, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক জামাল আহমদ, প্রচার সম্পাদক জাবেদ আহমদ, যুবসংহতির সহ সভাপতি সেলিম আহমদ, জাতীয় পার্টির গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি এস.এ মালিক, জাতীয় পার্টির নেতা স¤্রাট আহমদ, জাতীয় শ্রমিক পার্টির নেতা মখলিছ আলী খলাই, সাইফুল ইসলাম,জলীল আহমদ, সাদিক আহমদ প্রমুখ।
সংক্ষিপ্ত এক বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ঘরে মানুষ ঘরে ফিরে এসেছেন। সিলেটের মাটি ও মানুষের সন্তান আলহাজ্ব কুনু মিয়া জাতীয় পার্টির নেতাকর্মীদের খুব আপন জন ছিলেন।
দলে তার ফিরে আসাতে নেতাকর্মীরা আপন মানুষ ফিরে পেয়েছেন বলে জানান, আশা করি এখন থেকে তিনি প্রতিটি নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন দখল করে নিবেন। আলহাজ্ব কুনু মিয়ার আগমনে সিলেটে জেলায় আবারও জাতীয় পার্টিতে ফিরে আসবে নতুন চাঞ্চল্যতা।
You must be logged in to post a comment.