চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৫টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ এই বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দেশটির প্রধানমন্ত্রী।
বৈঠকের পরে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজ দেন প্রধানমন্ত্রী লু কিয়াং।
অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াং-কে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপর শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কুয়াং।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরের পশ্চিম প্রান্তে অবস্থিত ‘গ্রেট হল অব দ্য পিপল’ ভবনসহ তার আশেপাশের বিশাল চত্বর ও সড়কের দুই পাশে বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। এই ভবনে চীনের সর্বোচ্চ আইনসভা ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ এর সভা এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কার্যালয় রয়েছে।
You must be logged in to post a comment.