চাকরির সুযোগ ব্র্যাক এন্টারপ্রাইজে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ জুন, ২০১৯, ৫:৪৪ অপরাহ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। সংস্থাটি ‘সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেবে। বাংলাদেশের যেকোনো শহরে চাকরি করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

সিনিয়র অফিসার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ডেইরি বিজ্ঞান/পশুসম্পদ বিষয়ে  স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। স্নাতকে প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ২.৫ থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। অনূর্ধ্ব ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থল

সারাদেশ।

বেতন স্কেল

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাজগপত্র পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়। অথবা বিডিজবসের মাধ্যমেও আবেদন করতে পারবেন।

ঠিকানা: ব্র্যাক হিউম্যান রিসোর্স অ্যান্ড লার্নিং ডিভিশন, ব্র্যাক সেন্টার(৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ২ জুলাই, ২০১৯ পর্যন্ত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ