নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজল ব্রাদার্স লিমিটেড। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ—বিজনেস স্টাডিজ (অ্যাকাউন্টিং) পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
এক্সিকিউটিভ—বিজনেস স্টাডিজ (অ্যাকাউন্টিং)
যোগ্যতা
প্রার্থীকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স পাস হতে হবে। সর্বোচ্চ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ২৫ থেকে ৩২ বছর হতে হবে। শিক্ষাভিত্তিক গবেষণা খাত, প্রকাশনা খাতের ব্যবহারিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়। কম্পিউটারের দক্ষতাসহ নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
কোম্পানির সুযোগ-সুবিধাদি
কোম্পানির বিধি অনুযায়ী।
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি পাঠাতে হবে। বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
পদটির জন্য আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত।
You must be logged in to post a comment.