চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর পক্ষে প্রধানমন্ত্রীর যুক্তি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ মে, ২০১৯, ১০:১৮ পূর্বাহ্ন

বিশেষ প্রতিবেদক।।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘৩৫ বছরে যদি কেউ চাকরিতে প্রবেশ করে, ট্রেনিং নিতে নিতে তাদের বয়স ৩৮ বছর হয়ে যাবে। ৩৮ বছরে যে চাকরিতে প্রবেশ করবে তাকে ২২ বছরের মতো চাকরি করে অবসর নিতে হবে। তারা তো পূর্ণাঙ্গ পেনশন পাবে না। তাই এমন দাবি বাস্তবসম্মত নয়।’

তিনি বলেন, ‘২১ থেকে ২৫ বয়সীদের মধ্যে মেধা, মনন ও দক্ষতা বেশি থাকে। বয়সসীমা বাড়ানো হলে নতুন চাকরি দেওয়া যাবে না। কেউ অবসরে যাবে না, পদ খালি হবে না, তাই চাকরি দেওয়াও যাবে না। তখন চাকরি দেবেন কীভাবে? শুধু দাবি তুললেই হবে না, যারা আন্দোলন করেন তাদের এসব বিষয় বিবেচনা করতে হবে।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অধিবেশনের সভাপতিত্ব করেন। অধিবেশনে বিএনপির সংসদ সদস্যরা যোগ দেওয়ায় তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ